ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা লোহাগাড়ায় বল আনতে পুকুরে নেমে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের ‘শুধু মুখে বললে প্রত্যাবাসন হয় না, দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান’ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং লামায় জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা

ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের অন্যতম শাখা ঝিনুকমালা খেলাঘর আসরের কার্যকরী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার শহরের মোহাজের পাড়ার স্টেডিয়াম সংলগ্ন নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব দেবদাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী দিনের কার্যক্রম, একাডেমির বিভিন্ন দিকের উন্নয়ন এবং সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন ঝিনুকমালা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না, সহ-সভাপতি উম্মে খালেদা খানম রুবি, দীপক শর্মা দীপু, জয়ন্তী রাণী দে, আরাফাত সাইফুল আদর এবং সংগঠনের অন্যতম প্রবীণ সদস্য রমজান আলী সিকদার।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন দুলাল দাশ, দোলন ধর, সাবেক সাধারণ সম্পাদক আবছা উদ্দিন, সহসাধারণ সম্পাদক ইল্লু বড়ুয়া,ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির সমন্বয়কারী নয়ন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জয় চক্রবর্তী, অর্থ সম্পাদক পিন্টু মল্লিক, প্রচার সম্পাদক মিশু দাশ গুপ্ত, চারুকলা সম্পাদক অতুনু দাশ জয়, নাট্যবিষয়ক কর্মকর্তা চৌধুরী তুন্না বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দূর্যয় বড়ুয়া, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুজাতা প্রভা দে, কর্মকর্তা মোবিন, দীঘিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় শিশু-কিশোরদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে ঝিনুকমালা খেলাঘর আসরের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং একাডেমির শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া

ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬