ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা

  • কাব্য সৌরভ:
  • আপডেট সময় : ০৮:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 287

মহেশখালীতে অভিযান চালিয়ে অনুমোদনহীন পাঁচটি ভাসমান তেলের পাম্প ও একটি তেল বিক্রির দোকানসহ ছয় প্রতিষ্ঠানকে সিলগালা এবং দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ও তাজিয়াকাটা এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সূত্র জানায়, ওই এলাকায় সরকারি খালের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স ছাড়াই ভাসমান ও স্থায়ী দোকানে জ্বালানি তেল বিক্রি ও মজুত করে আসছিল এসব প্রতিষ্ঠান। এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স ওসাম ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা এবং রাসেল এন্ড কোম্পানি’র মালিক ঘটনাস্থলে উপস্থিত থাকায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানা যায় অন্য চার প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারী ঘটনাস্থলে উপস্থিত না থাকায় এবং ওসব প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের জরিমানা করা সম্ভব হয়নি। তবে ছয়টি প্রতিষ্ঠানই সিলগালা করে দেওয়া হয়েছে।

জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানাসহ অভিযুক্ত ছয় প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুত রোধে মহেশখালী উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

স্থানীয়রা জানান, এসব অবৈধ ভাসমান তেলের পাম্প থেকে বিভিন্ন বোটে করে দীর্ঘদিন ধরে মায়ানমারে তেল পাচার করে আসছিল একটি চক্র। বিনিময়ে নদী পথে আনা হচ্ছে মাদক। এসব ভাসমান তেলের পাম্প বন্ধ করে দিলে দেশের তেলের সংকট অনেকটা কাটিয়ে উঠা সম্ভব বলে জানান স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা

আপডেট সময় : ০৮:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬