চট্রগ্রামের লোহাগাড়া থেকে নাছিমা আক্তার লিলি নামেের এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে।
সোমবার (১০ আগস্ট)১০ টা ৩০ মিনিটে লোহাগাড়া থানাধীন চরম্বা ইউনিয়ন এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে দাবী করেন তার মা আনার কলি
এ ঘটনায় নিখোঁজ কিশোরীর মা আনার কলি লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে ও মো: মাহিম নামের এক কিশোর তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে লুকিয়ে রেখেছে বলে দাবী করেন তিনি। তারা দ্রুত তাদের মেয়ের সন্ধান চান এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। অন্যদিকে তার মেয়েকে খুঁজে দিলে পুরস্কৃত করা হবে বলে জানান তার মা।
যোগাযোগ: 01607735464,01873723002
নিজস্ব প্রতিবেদক: 























