ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ কবি অমিত চৌধুরী কে পাওয়া গেছে : মুমূর্ষু অবস্থায় উদ্ধার কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই টেকনাফে এসআরবির অভিযান: মালয়েশিয়া পাচারের হাত থেকে ১৭ ভিকটিম উদ্ধার উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক কবি অমিত চৌধুরী নিখোঁজ : সন্ধান চায় পরিবার পদুয়ার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ : পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়ার জয় রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবির পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ

আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনার আসামি মেহেদী গ্রেফতার

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বহুল আলোচিত গোলাগুলির ঘটনার আসামি মোঃ মেহেদীকে (২২) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,র‌্যাব-১৫।

​রবিবার (০৯ আগস্ট) সকালে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা দক্ষিণ মুহুরিপাড়া শিকদার বাড়ির পিছনের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মেহেদী ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুহুরিপাড়া এলাকার মোঃ আব্দুল্লাহর ছেলে। এবং সে এই মামলার ৩ নং আসামী।

​র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে কক্সবাজার জেলা জজ কোর্টের পিছনের গেট সংলগ্ন রাস্তায় একদল সন্ত্রাসী গুলি বর্ষণ করে। এতে মইনুদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় জনতা জিয়াউল হক নামে এক হামলাকারীকে হাতেনাতে আটক করে।

​ঘটনার পর থেকেই মামলার অন্যান্য এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস দল ঝিলংজা এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক ল’ এন্ড মিডিয়া আ. ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার

আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনার আসামি মেহেদী গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬