ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১ লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ​টেকনাফে মদসহ আটক ১২ রোহিঙ্গার কারাদণ্ড ঈদগাঁওয়ে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচনের ফল প্রকাশ সভাপতি – সাইফুল ইসলাম সম্পাদক – মোঃ জুনায়েদ ​কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৬

চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীর উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বাঁশখালী এখন পর্যটন স্পট হয়ে গেছে। লবণের ন্যায্যমূল্যও চাষিরা পেতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, চাষিরা ন্যূনতম মজুরি কত পাবেন। বেড়িবাঁধের বিষয়ে পরিমাপ করার জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে বাঁশখালী আসতে বলা হয়েছে। বাঁশখালীর উন্নয়নের জন্য যা যা করা দরকার, প্রধানমন্ত্রী তা করবেন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতকানিয়া-লোহাগাড়াতেও কিছু ত্রাণসামগ্রী দেওয়া হবে। আমরা কোনো ভেদাভেদ করিনি। বাঁশখালীতে জামায়াতের এমপি হওয়ার পরও প্রধানমন্ত্রী এসেছেন। ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা, গরিবের নেতা, এ দেশের উন্নয়নের নেতা। ইনশাআল্লাহ, কোনো বৈষম্য হবে না।

সূত্র:  ঢাকা পোস্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা

চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬