ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্মকর্তাদের পুরনো সিন্ডিকেটে জিম্মি

আগামীকাল রবিবার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্রবন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কাজ পরিদর্শন করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহেশখালী অঞ্চলকে কেন্দ্র করে পরিকল্পিত শিল্পায়ন, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি খাত এবং সামুদ্রিক অর্থনীতি বা ব্লু-ইকোনমির টেকসই উন্নয়নে কাজ অব্যাহত রয়েছে। কিন্তু বিগত সরকারের আমলে এসব উন্নয়ন প্রকল্পে সিন্ডিকেট করে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তা কর্মচারিরা এখনো সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তাপবিদ্যুৎ প্রকল্পের এক কর্মকর্তা জানান, বর্তমান সরকার পরিকল্পিত শিল্পায়ন, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি খাত এবং সামুদ্রিক অর্থনীতি নিয়ে যে সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়ন করতে হলে বিগত সরকারের দুর্নীতিবাজ রাজনৈতিক সুপারিশের মাধ্যমে প্রকল্পের চাকরি করা কর্মকর্তা কর্মচারিদের ছাটাই করতে হবে। তারা এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে এই উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটাতে।

২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বিগত সরকারের পতন হলে ৫ আগস্ট রাত থেকে সেপ্টেম্বরে পর্যন্ত সরকারের অগ্রাধিকার এই প্রকল্প থেকে কোটি কোটি টাকার সম্পদ লুট করা হয়েছে। এসব লুটপাটের সাথে জড়িত প্রকল্পের কর্মকর্তা কর্মচারিরা। কিন্তু তাদের বিরুদ্ধে কখনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

তাপবিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা পুরনো সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তা কর্মচারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে বর্তমান সরকারের কোনো উদ্যোগ ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্মকর্তাদের পুরনো সিন্ডিকেটে জিম্মি

আপডেট সময় : ১০:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬