ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের অভিযান, ১৪ মাসে আটক ১৬৬ জন সরকারি গণগ্রন্থাগারে প্রথমবারের মতো প্রীতি বিতর্ক প্রতিযোগিতা রামুতে ১০ হাজার মানুষের একমাত্র সড়ক জলাবদ্ধতায় অচল ট্রাক্টরের ধাক্কায় লোহাগাড়ায় প্রাণ গেল বৃদ্ধের পেকুয়ায় পাইপ বসাতে কাটা হয়েছিলো বেড়িবাঁধ, স্কেভেটর জব্দ লামায় রাবার শ্রমিক অপহরণ, স্বামীকে জীবিত ফেরত চেয়ে স্ত্রীর আকুতি দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ​রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য অস্ট্রেলিয়ার সাড়ে ২৫ মিলিয়ন ডলার অনুদান কূটনীতিক প্রক্রিয়ায় বেনজীরকে ফেরত আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে সকলের দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে বাস্তবায়ন করতে চায় সরকার: তথ্যমন্ত্রী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক মৃত্যুর ঘটনায় ফরিদের বিরুদ্ধে হত্যা মামলা

ট্রাক্টরের ধাক্কায় লোহাগাড়ায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলম ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

লোহাগাড়া থানার উপ- পরিদর্শক ( এস আই ) সীমান্ত জানান , সকালে নিজ জমিতে চাষাবাদের কাজ শেষ করে রাস্তার ওপর উঠছিলেন আব্দুল আলম। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

ট্রাক্টরের ধাক্কায় লোহাগাড়ায় প্রাণ গেল বৃদ্ধের

আপডেট সময় : ০৩:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬