ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছিনতাইয়ের অভিযোগে আটক আরো ৫ : ২ দিনে আটক ১৯ জন চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউএনও জিল্লুর- পর্যটন সম্ভাবনাকে তুলে ধরুন কিংবদন্তী অধ্যক্ষ স আ ম শামসুল হুদা চৌধুরী’র ৩৩ তম মৃত্যুবার্ষিকী হাজী পাড়ায় ৩৫ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার : স্বামী-স্ত্রীসহ আটক ৩, মামলা দায়ের নোংরা পরিবেশে ফুচকা তৈরী : লার পাড়ার মায়ের দোয়া কারখানায় জরিমানা পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার পেকুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’ কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সহ-সভাপতি মাহমুদুল হক বাহাদুর ও ইফসান খান ইমন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস, সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, দপ্তর ও প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, তথ্য ও পাঠাগার সম্পাদক- সানজিদা আক্তার রুনা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহীন এবং নির্বাহী সদস্য আব্দুল হামিদ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।

সভার শুরুতে পূর্ববর্তী মাসিক সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এরপর প্রেসক্লাবের প্রস্তাবিত তিনতলা ভবনের অগ্রগতি, সংবিধানের প্রয়োজনীয় সংশোধন ও আধুনিকায়ন, সদস্যদের বিভিন্ন প্রস্তাব, সাংবাদিকদের কল্যাণ এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। সভা শেষে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সবাই একযোগে কাজ করার প্রত্যয় জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ছিনতাইয়ের অভিযোগে আটক আরো ৫ : ২ দিনে আটক ১৯ জন

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬