ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১ টেকনাফে কিশোরকে অপহরণ, ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইসগেট দেখভাল করবে স্থানীয় প্রশাসন : পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমের মাঝেই না ফেরার দেশে লোহাগাড়া থানার এসআই আজিজ ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট পেকুয়ায় শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রক্ত, আগুন আর ইন্টারনেট ব্ল্যাকআউটে থমকে গিয়েছিল বাংলাদেশ ৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড  ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান স্কালোনি বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি,তার জন্যে ক্ষমা চাচ্ছি: নিজ সংসদীয় আসনে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে আলোচিত আনোয়ার সাদেক হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক আড়াইটার দিকে টেকনাফ উপজেলার ২ নম্বর হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ‘সি’ ব্লক এলাকায় আনোয়ার সাদেকতে (১৯) নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আনোয়ার সাদেকের বোন আয়েশা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলার আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১৫ এর সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাবের তথ্যমতে, গ্রেপ্তার নুরুল ইসলামের (৩২) পিতার নাম হালাইয়া। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ‘সি’ ব্লকের শেড-৮৫৬-এর বাসিন্দা।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার

কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬