ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

এমপি কাজলের ডিও লেটার: রামুর ফতেখাঁরকুলকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, স্থানীয় সরকার বিভাগের চিঠি

রামু উপজেলার ঐতিহ্যবাহী ফতেখাঁরকুল ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণের লক্ষে সরকারের উচ্চপর্যায়ে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-২ শাখা) থেকে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চিঠি জারি করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. আশফিকুন নাহার স্বাক্ষরিত এই পত্রে ফতেখাঁরকুল পৌরসভা গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩ ও ৪ ধারা অনুযায়ী বেশ কিছু সুনির্দিষ্ট তথ্য ও সুস্পষ্ট মতামত দ্রুত প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের দেয়া একটি ডিও লেটার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।

​মন্ত্রণালয় কর্তৃক জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো ওই পত্রে প্রস্তাবিত এলাকার মোট জনসংখ্যা, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব, অকৃষি পেশার হার, অকৃষি প্রকৃতির ভূমির হার এবং ডিজিটাল ম্যাপসহ প্রস্তাবিত এলাকার বিস্তারিত তফসিল, মৌজা ও দাগ নম্বর প্রেরণের নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে প্রস্তাবিত এলাকাটি সেনানিবাস বহির্ভূত কি না এবং সরকারি অনুদান বা সাহায্য ব্যতীত বিগত তিন বছরের গড় রাজস্ব আয় কেমন ছিল, সে সম্পর্কেও বিশদ বিবরণ জানতে চাওয়া হয়েছে। এই প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ পৌরসভায় রূপান্তরের প্রাথমিক আইনি ও কৌশলগত ভিত্তি তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

​এ বিষয়ে যোগাযোগ করা হলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ফতেখাঁরকুল ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণের লক্ষ্যে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে দেওয়া ডিও লেটার সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত আছেন। তিনি আরও উল্লেখ করেন যে, এই সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের মূল পত্র ও প্রয়োজনীয় দিকনির্দেশনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে রামু উপজেলা প্রশাসনের কাছে এসে পৌঁছালেই তারা এ বিষয়ে মাঠপর্যায়ের কাজ দ্রুততার সাথে শুরু করবেন। প্রস্তাবিত এলাকার ভৌগোলিক সীমানা, জনসংখ্যা ও রাজস্ব সংক্রান্ত সমস্ত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

এমপি কাজলের ডিও লেটার: রামুর ফতেখাঁরকুলকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, স্থানীয় সরকার বিভাগের চিঠি

আপডেট সময় : ১২:৪৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬