ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা

কক্সবাজারে জগন্নাথদেবের রথযাত্রায় হাজারো ভক্তের অংশগ্রহণ

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৮:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 308

ঢাক-ঢোল, করতাল ও শঙ্খধ্বনির সঙ্গে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কক্সবাজার শহর। রঙিন সাজে সজ্জিত রথকে ঘিরে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস, প্রার্থনা ও ভক্তিময় পরিবেশে সৃষ্টি হয় এক উৎসবমুখর আবহ।

শুক্রবার বিকেলে শহরের গোলদিঘির পাড় থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কক্সবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হয় শ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। তিনি বলেন, শাস্ত্রমতে শ্রী জগন্নাথদেবের রথ ও চূড়া দর্শনের মাধ্যমে ভক্তরা পুণ্যলাভ করেন। তিনি দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।

রথযাত্রার উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল,সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাপ্পি শর্মা,সাধারণ সম্পাদক বলরাম দাশসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।

বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকলে দেশের উন্নয়ন ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। তাঁরা সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরে গোলদিঘির পাড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক, আইবিপি রোড, ঘুনগাছতলা, হলিডে মোড়, সার্কিট হাউস রোড ও লাবণী পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় গোলদিঘির পাড়ে এসে শেষ হয়।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ

কক্সবাজারে জগন্নাথদেবের রথযাত্রায় হাজারো ভক্তের অংশগ্রহণ

আপডেট সময় : ০৮:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬