ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান বেশি উন্নত: ভারতীয় কৃষিমন্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে নামবে আর্জেন্টিনা, কেন এই জার্সি নিয়ে এত আলোচনা? দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে  দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে শুরু হচ্ছে। চন্দ্র আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতিবছরের মতো এবারও রথযাত্রার সূচনা হবে। এ উপলক্ষে কক্সবাজারে ৯ দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে ঘোনারপাড়াস্থ শ্রীশ্রী রাধা দামোদর ইসকন মন্দির। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

উৎসব উপলক্ষে দিনব্যাপী হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও সর্বজনের মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, পদাবলি ও আরতি কীর্তন, ভগবত কথা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গোলদিঘীর পাড় চত্বরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। এরপর বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করা হবে।

রথের শোভাযাত্রা গোলদিঘীর পাড় থেকে যাত্রা শুরু করে হাসপাতাল সড়ক, আইবিপি মাঠ, প্রধান সড়ক, লালদিঘীর পাড়, হলিডে মোড়, লাবনী মোড়, সার্কিট হাউস রোড ও স্টেডিয়াম রোড প্রদক্ষিণ শেষে রাধা দামোদর মন্দিরে গিয়ে শেষ হবে।

উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ উপলক্ষে ১৪ জুলাই পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান জানান, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সবার সহযোগিতায় উৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত হবে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত এ মহোৎসবে অংশ নিয়ে ভক্তদের কৃপা লাভের আহ্বান জানান তিনি।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ অর্থ ‘জগতের অধীশ্বর’। ভক্তদের বিশ্বাস, যারা মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথের দর্শন করতে পারেন না, রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাধ্যমে তাদের কাছেও ভগবানের কৃপা পৌঁছে যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

আপডেট সময় : ০১:০১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬