ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৃত্যুর বর্ষণ: কক্সবাজার-নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে নিহত ১১ বৃষ্টি বাধ সাধেনি: শেষ হলো এইচএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষা, নকলের দায়ে বহিস্কৃত ২ টানা বৃষ্টিতে লামার নিম্নাঞ্চল প্লাবিত : প্রশাসনের সতর্কতা জারি লোহাগাড়ায় টানা বৃষ্টি :পানিবন্দী অসংখ্য মানুষ সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ সাত মামলার আসামি কচ্ছপিয়ার ইউপি সদস্য শাকিলকে ঘিরে সীমান্ত চোরাচালানের অভিযোগ বৈরী আবহাওয়ায় মহেশখালী নৌপথে সি-ট্রাক ও স্পিডবোট চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা পাহাড় ধস, জলাবদ্ধতা ও ঢলের পানিতে মৃত্যু, দুর্ভোগে নাইক্ষ্যংছড়ির মানুষ জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা কক্সবাজার ফিশারী ঘাটে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ফিশ ল্যান্ডিং স্টেশন : মৎস্য খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন কক্সবাজারে বিদেশি নারী পর্যটককে ধ/র্ষ/ণ চেষ্টা : তিনজনকে ১০ বছরের কারাদণ্ড পেকুয়ায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু কক্সবাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ​কক্সবাজারের ২০ এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে ১ লাখেরও বেশি মানুষ কুতুবদিয়ায় লেমশীখালী-কৈয়ারবিল সংযোগ সেতু ধসে পড়েছে

টানা বৃষ্টিতে লামার নিম্নাঞ্চল প্লাবিত : প্রশাসনের সতর্কতা জারি

টানা দুই দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের লামা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় লামায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণাগার।

অবিরাম বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদ-নদী ও ছড়ার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে নদীতীরবর্তী অসংখ্য বসতঘর এবং শত শত একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। অনেক এলাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। সম্ভাব্য দুর্যোগের কথা বিবেচনায় রেখে একটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সমন্বিতভাবে সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এদিকে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতির আরও অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুর বর্ষণ: কক্সবাজার-নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে নিহত ১১

টানা বৃষ্টিতে লামার নিম্নাঞ্চল প্লাবিত : প্রশাসনের সতর্কতা জারি

আপডেট সময় : ১১:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬