ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন কর্মপরিকল্পনা: টেকনাফকে অপরাধ মুক্ত করতে বার্তা এমপি শাহজাহান চৌধুরীর চকরিয়ায় মিনি ট্রাকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার, আটক চালক; জব্দ গাড়ি নজরুল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন বর্তমান রাজনৈতিক সংকটের জন্য বিএনপি’ই দায়ী – এহসানুল মাহবুব জুবায়ের চীনের করিডোর প্রস্তাবে ইতিবাচক সরকার: হুমায়ুন কবির টেকনাফ পৌর বিএনপির ৩১ সদস্যের কমিটি ঘোষনা, আহবায়ক রাজ্জাক- সদস্য সচিব এনামুল কক্সবাজারে কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হাসেম গ্রেফতার নরওয়ের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে ব্রাজিল? কক্সবাজারে হামের প্রকোপ না কাটতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: জেলায় আক্রান্ত ১৭৬, রোহিঙ্গা ক্যাম্পে ৪৭১ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী কক্সবাজারে এক মাস ধরে মাদ্রাসার ছাত্র আরাফাত নিখোঁজ, পরিবারের আকুতি খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার মেসির ৭, মেসির ৮, মেসির ১২- আরও কতশত রেকর্ড মিয়ানমারে সিমেন্ট সহ নানান পণ্য পাচারে সক্রিয় আবুল কালাম সিন্ডিকেট

নজরুল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

এসময় তিনি বলেন, কক্সবাজার জেলার ক্ষুদে শিল্পীরা নজরুল গান ও নাচ পরিবেশন করেছে, আগামীতে আরো বড় পরিসরে নজরুলকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে।

তিনি বলেন, ২ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারসহ সারা দেশে একযোগে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ পালন কার্যক্রমের উদ্বোধন করেন। এর পর থেকে নানা আয়োজনে কক্সবাজারে এই বর্ষ পালন করছে জেলা প্রশাসন। বর্তমান প্রজন্মকে নজরুলের আর্দশ ধারন করে নজরুল সৃষ্টির চর্চা করতেও আহবান জানান তিনি।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহিদুল আলম, জেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহিন মিয়া, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, বিশিষ্ট শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং ছেন লা।

অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের রচিত বিভিন্ন দ্রোহের গান, প্রেমের গান, বিরহের গান, নাচ পরিবেশন করা হয়।

অনুষ্ঠান শেষে নজরুল স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন থেকে রচনা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নতুন কর্মপরিকল্পনা: টেকনাফকে অপরাধ মুক্ত করতে বার্তা এমপি শাহজাহান চৌধুরীর

নজরুল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

আপডেট সময় : ০৮:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬