কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন থেকে মোঃ আরাফাত (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার দীর্ঘ ১ মাস ৭ দিন অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তানকে হারিয়ে বর্তমানে তার পুরো পরিবার চরম দুশ্চিন্তা ও গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ মোঃ আরাফাত ঝিলংজা ইউনিয়নের লিংক রোডস্থ ‘মশরাফিয়া এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ একাডেমি’র চতুর্থ (৪র্থ) শ্রেণীর ছাত্র। সে দক্ষিণ মুহুরীপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
বিগত ২৪ এপ্রিল ২০২৬ ইং দুপুর আনুমানিক ১২টার দিকে সে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ ছাত্রের বিবরণ:
নাম: মোঃ আরাফাত
বয়স: ১৪ বছর
পিতা: আব্দুর রহমান
ঠিকানা: দক্ষিণ মুহুরীপাড়া, ঝিলংজা, কক্সবাজার সদর।
পেশা/শিক্ষা: মাদ্রাসা ছাত্র (৪র্থ শ্রেণী)
সন্ধান দেওয়ার অনুরোধ:
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি উক্ত ছেলের খোঁজ পেয়ে থাকেন বা কোনো স্থানে দেখে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।
যোগাযোগের মোবাইল নাম্বার: 01320108471।
নিজস্ব প্রতিবেদক: 





















