ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

চুয়েটের কক্সবাজার স্টুডেন্টস ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন : কামরুল সভাপতি, আশরাফুল সম্পাদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরাম (সিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা ও কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। এতে কামরুল ইসলাম সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর কুটুমবাড়ি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবাগত ২৪ ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ করা হয়। একই অনুষ্ঠানে ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও চুয়েটের পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির, ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরশেদুল মামুন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় দাশ, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম মাহমুদ, ডিজিডেন আইটির সিইও ও ফোরামের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ উদ্দিন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রভাষক ও ফোরামের সাবেক সাধারণ সম্পাদক প্রতিক বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইমরান দিনারসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

২২ ব্যাচের শিক্ষার্থী মোস্তফা ও সাদিদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য, ২০ ব্যাচের শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সম্মাননা ও বিদায়ী ক্রেস্ট প্রদান, নবীন শিক্ষার্থীদের পরিচিতি এবং ২৩ ব্যাচের পক্ষ থেকে ২৪ ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা। এতে কুতুবদিয়ার সন্তান ও চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম সভাপতি এবং টেকনাফের সন্তান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহতাসামুল হক মাসুম (এডমিন), তৌওহিদুল ইসলাম (টেকনিক্যাল), শাহরিয়ার পারভেজ রাহাত (ম্যানেজমেন্ট), আবরার সিয়াম (ক্রীড়া), আফনান রাফিদ, মো. জিয়া উদ্দিন, সৌরভ দাস, ফাহিম শাহরিয়ার জুনায়েদ, রাহিমা ইয়াসমিন রাহিন, সাইফুল ইসলাম বাপ্পি, আবির হোসাইন, সাদিয়া সাইমা শিমু, সাদিয়া আমিন নিসসাত এবং আইনানি তাজরিয়ান। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ আল মোস্তফা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুয়াদ আল মাহদি মাহি।

নবনির্বাচিত সভাপতি কামরুল ইসলাম বলেন, “সিএসএফকে চুয়েটের অন্যতম প্রযুক্তিনির্ভর ও ওয়েবসাইটভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সিনিয়র-জুনিয়রের মধ্যে কার্যকর যোগাযোগ, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার সহায়তা নিশ্চিত করতে আমরা কাজ করব।”

অনুষ্ঠানের শেষপর্বে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের সদস্যরা। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গঠন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথি ও সদস্যরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

চুয়েটের কক্সবাজার স্টুডেন্টস ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন : কামরুল সভাপতি, আশরাফুল সম্পাদক

আপডেট সময় : ১২:০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬