ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শারমিনা আফরোজ রেশমিনের ১৫তম মৃত্যুবার্ষিকী আবারও পাল্টালো পুলিশের পোশাক কক্সবাজার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা, তৃণমূলে আলোচনায় কারানির্যাতিত ছাত্রদল নেতা রায়হান বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে কক্সবাজারে বিএসপিএ’র আলোচনা সভা বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত মিয়ানমারে সংঘর্ষ : সতর্ক অবস্থানে বিজিবি,ড্রোন দিয়ে নজরদারি কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ডা. মোহাম্মদ মুজিবুল হক মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোরশেদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ আইস ও আগ্নেয়াস্ত্র উদ্ধার সৈকতের বালুচরে ছুটছে ‘মেসি’, স্বপ্নে আর্জেন্টিনার শিরোপা লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কক্সবাজারসহ সারা দেশে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ পালন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কক্সবাজারে ১৯ শিশুর প্রাণ কেড়ে নিয়ে কমছে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা ঈদগাঁওতে চার সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীকে মৃত্যুদণ্ড

কক্সবাজার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা, তৃণমূলে আলোচনায় কারানির্যাতিত ছাত্রদল নেতা রায়হান

কক্সবাজার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ছাত্রদল নেতা এরশাদ মোহাম্মদ রায়হান। জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যখন ব্যাপক আলোচনা চলছে, তখন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে তার নাম।

গত ২৮ জুন জেলা ছাত্রদলের এক নির্দেশনায় কক্সবাজার জেলা ছাত্রদলের আওতাধীন ৮ টি সাংগঠনিক ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা ও প্রত্যাশা।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত এরশাদ মোহাম্মদ রায়হান অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারাভোগও করেছেন বলে তার সমর্থকরা দাবি করেন। তাদের মতে, সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, তৃণমূল পর্যায়ে কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি সাধারণ সম্পাদক পদের একজন দাবিদার।

রায়হান বর্তামানে কক্সবাজার পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে সংগঠনকে শক্তিশালী করা, কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সফলভাবে পরিচালনায় তিনি ভূমিকা রেখেছেন বলে স্থানীয় নেতাকর্মীদের অভিমত।

তৃণমূলের নেতাকর্মীরা বলেন রাজনৈতিক প্রতিকূল সময়েও রায়হান রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। সংগঠনের দুর্দিনে পাশে থাকা এবং কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কারণে তিনি সাধারণ কর্মীদের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, কক্সবাজার পৌর ছাত্রদলের আগামী দিনের সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় একজন অভিজ্ঞ, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতার প্রয়োজন। তাদের বিশ্বাস, এরশাদ মোহাম্মদ রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শারমিনা আফরোজ রেশমিনের ১৫তম মৃত্যুবার্ষিকী

কক্সবাজার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা, তৃণমূলে আলোচনায় কারানির্যাতিত ছাত্রদল নেতা রায়হান

আপডেট সময় : ১২:১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬