কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন সহযোগী অধ্যাপক (শিশু) ডা. মোহাম্মদ মুজিবুল হক।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে ডা. মোহাম্মদ মুজিবুল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
একই প্রজ্ঞাপনে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (পেডিয়াট্রিক) ডা. মো. মজিবুর রহমানকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিজস্ব প্রতিবেদক: 

















