ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সৈকতের বালুচরে ছুটছে ‘মেসি’, স্বপ্নে আর্জেন্টিনার শিরোপা

কক্সবাজার সমুদ্র সৈকতের ঘোড়াচালক মোহাম্মদ শাহীন আলম। পেশার পাশাপাশি ফুটবলের প্রতিও রয়েছে তার গভীর ভালোবাসা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একনিষ্ঠ এই সমর্থক নিজের প্রিয় ঘোড়ার নাম রেখেছেন ‘মেসি’।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কথা হয় শাহীন আলমের সঙ্গে। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। ফুটবল বুঝতে শেখার পর থেকেই আর্জেন্টিনাকে ভালোবাসেন। বিশেষ করে তার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই নিজের ঘোড়ার নাম রেখেছেন ‘মেসি’।

শাহীন আলম বলেন, “আমার প্রিয় দল আর্জেন্টিনা। যখন থেকে খেলা বুঝতে শিখেছি, তখন থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। তাই আমার প্রিয় খেলোয়াড় মেসির নামে আমার ঘোড়ার নাম রেখেছি।”

তিনি জানান, ২০২০ সালে ৭০ হাজার টাকা দিয়ে ঘোড়াটি কেনেন। এরপর থেকেই ঘোড়াটির নাম রাখা হয় ‘মেসি’। মজার ছলে তিনি বলেন, “আমার ঘোড়াও আর্জেন্টিনাকে সমর্থন করে।”

আর্জেন্টিনা নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান এই ঘোড়াচালক। তার বিশ্বাস, এবারও শিরোপা জিতবে তার প্রিয় দল।

শাহীন আলম বলেন, প্রতিদিন ঘোড়া ‘মেসি’র খাবারের পেছনে প্রায় ৫০০ টাকা ব্যয় হয়। ছোলা, ভূষি ও ঘাসই তার প্রধান খাবার। তবে সমুদ্র সৈকতে পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে প্রতিদিন ১ হাজার থেকে ২ হাজার টাকা আয় করা সম্ভব হয়।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পর্যটকদের বিনোদনের অন্যতম আকর্ষণ ঘোড়ায় চড়া। আর সেই আকর্ষণের মাঝেই নিজের প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন ঘোড়াচালক মোহাম্মদ শাহীন আলম। তার ঘোড়া ‘মেসি’ যেন সৈকতজুড়ে আর্জেন্টিনার প্রতি এক ভিন্নরকম ভালোবাসারই প্রতীক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

সৈকতের বালুচরে ছুটছে ‘মেসি’, স্বপ্নে আর্জেন্টিনার শিরোপা

আপডেট সময় : ০৭:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬