ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা!

লোহাগাড়ায় ঢাকাগামী পর্যটকবাহী বাস উল্টে আহত-১৫

কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বগুড়াগামী পর্যটকরা।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের লোহারদিঘিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে উল্টে গেলে অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠান।

তাৎক্ষণিকভাবে আহত সাতজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন— জিন্নত (৫০), রেখা আক্তার (৪৫), জান্নাতি খাতুন (১৬), সাজেদুর রহমান (৪২), রেহেনা বেগম (৫০), বেলী আক্তার (৬২) ও রনজনা (৬৬)। তারা সবাই বগুড়া জেলার বাসিন্দা। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাসে থাকা যাত্রীরা জানান, তারা বগুড়া থেকে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। রোববার সকালে কক্সবাজার থেকে নিজ গন্তব্যে ফেরার পথে লোহাগাড়ার লোহারদিঘিরপাড় এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে একাধিক যাত্রী আহত হন এবং বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

তাদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক

লোহাগাড়ায় ঢাকাগামী পর্যটকবাহী বাস উল্টে আহত-১৫

আপডেট সময় : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬