ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আর্জেন্টিনা সমর্থকদের সবুজ উদ্যোগ -কক্সবাজারে ১ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার  কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন ​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ- উদ্ধার অভিযান অব্যাহত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন

কক্সবাজার সদর থানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ থানা ভবনের একটি বৈদ্যুতিক বোর্ড থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দোলন আচার্য্য জানান, বৈদ্যুতিক বোর্ডে লুজ কানেকশনের কারণে আগুনের সূত্রপাত হয়। তবে থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ

কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন

আপডেট সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬