ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১০:৫৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • 581

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত ও জনপ্রিয় তারকা তাহসান খান।

বৃহস্পতিবার (২৫ জুন) সফরকালে রোহিঙ্গা তরুণদের সাথে তাদের আশা-আকাঙ্ক্ষা, প্রতিদিনের জীবনের নানা চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তিনি। একই সাথে শরণার্থীদের ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী বৈশ্বিক সহায়তার আহ্বান জানান এই জনপ্রিয় শিল্পী।

​রোহিঙ্গা তরুণদের সাথে আলাপকালে তাহসান তাদের দীর্ঘদিনের বাস্তুচ্যুত জীবনের মানসিক দৃঢ়তা ও অদম্য ইচ্ছাশক্তির প্রশংসা করেন। বছরের পর বছর ধরে অনিশ্চয়তা ও নানা সুরক্ষাজনিত ঝুঁকির মধ্যেও শিক্ষা ও বিভিন্ন অর্থবহ কর্মকাণ্ড কীভাবে তাদের মানসিকভাবে শক্ত রাখছে, তা তরুণরা তাহসানের কাছে তুলে ধরেন।

​তাহসান খান বলেন, “এই তরুণদের দৃঢ়তা ও অদম্য মানসিকতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বছরের পর বছর বাস্তুচ্যুত জীবন কাটিয়েও তাঁরা স্বপ্ন দেখতে, শিখতে এবং একটি ভালো ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছে।” তিনি আরও যোগ করেন, “শুধু আশা থাকলেই হবে না, শরণার্থীদের দক্ষতা অর্জনের সুযোগও প্রয়োজন, যাতে একদিন তাঁরা নিজেদের সমাজ পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে।”

​তাহসান দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়া রোহিঙ্গা তরুণদের সঙ্গেও দেখা করেন। তরুণরা জানান, এই প্রশিক্ষণগুলো তাদের ব্যবহারিক দক্ষতা বাড়াচ্ছে, যা একদিন নিজ দেশে ফিরে যাওয়ার পর নিজেদের প্রস্তুত করতে সাহায্য করবে।

​তাহসান খান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আজ যেসব রোহিঙ্গা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, তাঁরা এখনও একদিন নিজের দেশে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন। তাই আন্তর্জাতিক সম্প্রদায়েরও তাঁদের পাশে থাকা জরুরি।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান

আপডেট সময় : ১০:৫৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬