ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

গর্জনিয়ার মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি : সভাপতি ফরিদ উদ্দিন

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২টায় বিদ্যালয়ের কার্যালয়ে নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় বিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সদস্য সচিব নূর আফজা। এসময় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হানিফ মিয়া। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উল্লাহ।

সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদ উদ্দিন সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য রফিকুল ইসলাম সহ-সভাপতি নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিদ্যোৎসাহী (মহিলা) সদস্য আরিফা আক্তার, অভিভাবক সদস্য
মো. ওসমান, আবু হান্নান, কামরুন্নাহার, শামসুন্নাহার, ইউপি সদস্য মনিরুল আলম, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি সুকুমার বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি মাস্টার মোঃ ইসহাক ও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শাহিদা আক্তার।

নবনির্বাচিত সভাপতি সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদ উদ্দিন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১

গর্জনিয়ার মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি : সভাপতি ফরিদ উদ্দিন

আপডেট সময় : ০৭:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬