ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে তল্লাশি ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে কক্সবাজারে বিআরটিএর সড়ক নিরাপত্তা কর্মসূচি

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে সড়ক নিরাপত্তাবিষয়ক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সোমবার (২২ জুন) কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের নেতৃত্বে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএ কক্সবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসান, সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, পথচারীদের সতর্কতা এবং মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট ব্যবহারের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাধ্যমেই পরিবার ও সমাজে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব।

এ সময় ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে সড়ক দুর্ঘটনার কারণ, নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক সংকেতের ব্যবহার এবং দায়িত্বশীল সড়ক আচরণ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস ও ট্রাফিক সাইনসংবলিত প্রচারপত্র বিতরণ করা হয়।

বক্তব্যকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। কারণ, নিরাপদ সড়ক গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও সমান গুরুত্বপূর্ণ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় বাসে তল্লাশি ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে কক্সবাজারে বিআরটিএর সড়ক নিরাপত্তা কর্মসূচি

আপডেট সময় : ০৩:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬