কক্সবাজার সদর হাসপাতালের সামনে থেকে ইয়াবাসহ স্বামী -স্ত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (২১জুন) রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের সামনে থেকে তাদের আটক করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
আটক স্বামী -স্ত্রী হলেন টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আয়েশা (২৭) ও জাগির হোসেন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, সিএনজি যোগে টেকনাফ থেকে আসা স্বামী স্ত্রীকে ১৭ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক: 























