ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড শহরে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার নতুন বাহারছড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার মির্জা আর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ! প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী

মায়ের অনুপস্থিতিতে ১২ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

বান্দরবানের লামা উপজেলায় নিজের ১২ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

অভিযুক্ত বাবাকে চট্টগ্রাম চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করে ১৮ জুন বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা।

ভিকটীমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ জুন, মঙ্গলবার রাতে মা বাড়িতে না থাকা অবস্থায় পিতা নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে মা বাসায় আসলে কান্নাজড়িত অবস্থায় বিষয়টি জানায় মেয়ে। বিষয়টি নিয়ে মা বাদি হয়ে লামা থানায় মামলা দায়ের করলে ফাইতং ফাঁড়ির পুলিশ চটগ্রাম শহরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং পরে আদালতে সোপর্দ করে।

লামার ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ নিশান চন্দ্র বল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবার কাছে নিজের ১২ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান আছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড

মায়ের অনুপস্থিতিতে ১২ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

আপডেট সময় : ১০:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬