ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার

এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারই বেশি দরকার: অর্থ উপদেষ্টা

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে যেসব সংস্কার কার্যক্রম চলছে, তার মধ্যে অর্থনৈতিক সংস্কারকে বর্তমান বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠেকছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে।

তার ভাষ্যে, “সবচেয়ে বড় কথা আমরা সকলে সংস্কার নিয়ে কথা বলছি। এই রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, ইলেকশন প্রসিডিউর।

“তবে আমি মনে করি, এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক দিকনির্দেশনা ও সংস্কার। আইনকানুন দিয়ে সঠিক ব্যবহার করতে হবে। সিস্টেম আছে, সেটা আমরা ঠিক মত ব্যবহার করতে পারছি না।”

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রোববার জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সালেহউদ্দিন আহমেদ।

রাজস্ব আহরণে কর্মকর্তারা যাতে পেশাদারত্বর পরিচয় দেন, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে কাস্টমসকে অনুরোধ- রাজস্ব আহরণে সহযোগিতা করতে। জোর করে যদি টাকা পয়সা আদায় করবেন না।

“দেনা আদায়ের ক্ষেত্রে কোনো রকম বেআইনি ও অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। এমনকি অফিসের টেবিলের নিচে অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। তাই আমি আশা করি, ব্যবসায়ে সহযোগিতা করবেন।”

সালেহউদ্দিন আহমেদ বলেন, “রাজস্ব বোর্ড যে শুধু সুযোগ-সুবিধা দিবে বিষয়টি এমন না; আর ব্যবসায়ের দিকে নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, তাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে।”

তিনি বলেন, “ব্যবসায়ীরা চান সরকারকে ভ্যাট-ট্যাক্স দেওয়া হলে ব্যবসা করার জন্য পরিবেশ সহজ করবে। তবে এখানেই আমরা দেখতে পারি অনেক সময় ঘাটতি থাকে।”

অর্থ উপদেষ্টা বলেন, “পৃথিবীর সব দেশের ব্যবসায়ীরা দাবি করেন যে- ট্যাক্স এত দিচ্ছে; ট্যাক্স যে নেওয়া হচ্ছে তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরেকজনের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে কাজে লাগবে।”

তিনি বলেন, “বাংলাদেশ রাজস্ব আদায় ও ব্যয়ের ব্যবস্থাপনায় মোটামুটি এগিয়ে আছে। তবে এখনো প্রক্রিয়া ও প্রযুক্তির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, এসব বিষয় টের পাওয়া যাচ্ছে।

“এখন সময় বেশি নেই। আমাদেরকে আধুনিক যুগে প্রবেশ করতে হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের

এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারই বেশি দরকার: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫