ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

চট্টগ্রামে শিশু আয়াত হত্যার রায় : ১ মাসের মধ্যে ফাঁসি কার্যকর চায় পরিবার

চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা ও মরদেহ ছয় টুকরো করার দায়ে আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রায়ের পর সন্তোষ প্রকাশ করলেও উচ্চ আদালত ও আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে যেন সাজা বিলম্বিত না হয়, সেজন্য এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন আয়াতের বাবা-মা।

বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর আদালতের বাইরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আয়াতের বাবা ও মামলার বাদী সোহেল রানা বলেন, ‘রায়ের আদেশে আমি খুশি। তবে আমার দাবি, এই ফাঁসির আদেশ যেন এক মাসের মধ্যে কার্যকর করা হয়। সাজা কার্যকর করতে দেরি হলে অপরাধীরা এ ধরনের নিষ্ঠুর কাজ করতে আরও উৎসাহিত হবে।’

তিনি মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য পিবিআইকে ধন্যবাদ জানান এবং সাজা দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

একই সময় কান্নায় ভেঙে পড়েন আয়াতের মা। তিনি বলেন, সন্তানে হারানোর শোক ভুলে থাকা সম্ভব নয়, তবে আসামির ফাঁসি দ্রুত কার্যকর দেখলে আত্মা কিছুটা শান্তি পাব।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন জানান, আদালত পর্যবেক্ষণে এই হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত, নিষ্ঠুর, নৃশংস ও নির্মম হিসেবে অভিহিত করেছেন। আদালত বলেন, এ ধরনের ঘটনা সমাজে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ময়নাতদন্ত প্রতিবেদন, উদ্ধারকৃত আলামত এবং ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ এই শাস্তি দিয়েছেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

২০২২ সালের ১৪ নভেম্বর নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আয়াত। পিবিআই-এর তদন্তে জানা যায়, প্রতিবেশী আবীর আলী মুক্তিপণের উদ্দেশ্যে তাকে অপহরণ করেন। কিন্তু শিশুটিকে কোথাও লুকিয়ে রাখতে না পেরে তিনি তাকে শ্বাসরোধে হত্যা করেন।

পরবর্তীতে অপরাধের প্রমাণ মুছে ফেলতে আবীর শিশুটির মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেন। ঘটনার ১৫ দিন পর আউটার রিং রোড সংলগ্ন স্লুইস গেট এলাকা থেকে আয়াতের খণ্ডিত মাথা ও পা উদ্ধার করা হয়। তদন্তে আবীরের ঘর থেকে পাওয়া রক্তের নমুনার সঙ্গে আয়াতের ডিএনএ-র মিল পাওয়া যায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিও উদ্ধার করে পুলিশ। এ মামলায় ২০২৩ সালের ৯ অক্টোবর আবীরকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছিল পিবিআই।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

চট্টগ্রামে শিশু আয়াত হত্যার রায় : ১ মাসের মধ্যে ফাঁসি কার্যকর চায় পরিবার

আপডেট সময় : ০৭:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬