ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ

কক্সবাজারে ব্লু ইকনোমি ও মেরিন সাইন্স বিষয়ে স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় ১৫-২০ বছর আগে হওয়া উচিত ছিলো- প্রধানমন্ত্রী

কক্সবাজারে ব্লু ইকনোমি ও মেরিন সাইন্সের উপর স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় ১৫ থেকে ২০ বছর আগে হওয়া উচিত ছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) রাত ৯ টা ৪০ মিনিটে তারকা মানের হোটেল লং বীচের মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্পেশালাইজড ব্লু ইকোনোমি ও মেরিন সাইন্স এর উপর বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। কক্সবাজার বলতে আমরা যা বুঝি বিষয়টি ম্পর্কিত। গত ১৫ থেকে ২০ বছরে এগুলো হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। এরকম সারাদেশে অনেকগুলো কাজ আছে এই কাজগুলো হতে হবে, করতে হবে, একেবারে সবগুলো কাজ করা সম্ভব না, পর্যায়ক্রমে সবগুলো কাজ করা হবে।

এসময় কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে সেপ্টেম্বরের মধ্যে চালু হবে বলেও ঘোষণা দেন।

কক্সবাজার-০৪ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে এই সুধী সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজার-০৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বেশকিছু দাবিদাওয়া তুলে ধরেন এই সুধী সমাবেশে। বিশেষ করে কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা, রামুর ফতেখাঁরকুলকে পৌরসভা ঘোষণা, ঈদগড় সহ রামুএকটা অংশ মিলিয়ে নতুন একটি থানা করার প্রস্তাব, হোটেল-মোটেল জোনে ভবন নির্মাণ নিয়ে আইন সংশোধন, সমিতিপাড়া ও কক্সবাজারের ভূমিহীনদের নিয়ে তিনি বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।

কক্সবাজার-০৪ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি বলে জানান। তিনি সেখানে জানান, রোহিঙ্গাদের করণে উখিয়া-টেকনাফের পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে। এসব সমস্যার সমাধান প্রধানমন্ত্রীর কাছে কামনা করেন তিনি।

অন্যদিকে কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কক্সবাজার-মহেশখালী সেতু ও কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধের দাবি জানান।

এসব দাবিদাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সবগুলো বিষয়টি নোট করেছি। আস্তে আস্তে বাস্তবায়ন হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া

কক্সবাজারে ব্লু ইকনোমি ও মেরিন সাইন্স বিষয়ে স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় ১৫-২০ বছর আগে হওয়া উচিত ছিলো- প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬