ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলারসহ ৯১ বাংলাদেশি কুতুবদিয়ার জেলেকে ফেরত দিলো ভারত

দীর্ঘ প্রায় পাঁচ মাসের বন্দিদশা কাটিয়ে অবশেষে নিজের দেশে, নিজের পরিবারের কাছে ফিরছেন ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবী।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে ৪টি ট্রলার সহ ৯১ জন মৎস্যজীবীকে নিয়ে আন্তর্জাতিক জলসীমানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকরা। সেখানে দু’দেশের নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তাঁদের বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে।

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫ মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে অবৈধভাবে ভারতীয় জলসীমানায় চলে যায় বাংলাদেশের ৪টি মাছ ধরার ট্রলার। সেই সময় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ট্রলারসহ ৯১ জন মৎস্যজীবীকে আটক করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশে প্রায় চার মাসেরও বেশি সময় ভারতীয় কারাগারে বন্দি ছিলেন তাঁরা।

অবশেষে সমস্ত আইনি পদক্ষেপ শেষে শনিবার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে স্বদেশের উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশের মৎস্যজীবীরা। এই ট্রলারগুলি ছাড়ার সময় ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের আধিকারিকরা, ভারতীয় কোস্ট গার্ডের ফ্রেজারগঞ্জ ঘাঁটির কর্মকর্তারা এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পদস্থ পুলিশ আধিকারিকরা।

আটক ৯১ জেলেদের মধ্যে অধিকাংশের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলারসহ ৯১ বাংলাদেশি কুতুবদিয়ার জেলেকে ফেরত দিলো ভারত

আপডেট সময় : ০৯:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬