ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর অতিরিক্ত প্রোটিন কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ইয়াবা, চালক আটক

কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশার ইঞ্জিন বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ও চালকের ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

বুধবার (৩ জুন) সকালে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার কোনাপাড়া স্টেশন গলির বাসিন্দা সৈয়দ আলম (৪৮)। তিনি মৃত আলী আহম্মদের ছেলে।

র‌্যাব-১৫ জানিয়েছে, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে একটি গোপন তথ্য পায় টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল। তথ্যে বলা হয়, ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি সিএনজি অটোরিকশা বরইতলী এলাকা হয়ে টেকনাফ সদরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল পৌনে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ইতলী এলাকায় র‌্যাব ক্যাম্পের সামনের সড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক সৈয়দ আলম তার কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেখানো মতে সিএনজির পেছনের ইঞ্জিন বক্সের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত নিশ্চিত করেন, আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ইয়াবা, চালক আটক

আপডেট সময় : ১২:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬