ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সৈকতে নতুন কার্ড বন্ধ, নবায়ন নিয়েও কঠোর সিদ্ধান্ত জেলা প্রশাসনের

কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে নতুন কোনো সাময়িক কার্ড ইস্যু করা হবে না। একই সঙ্গে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ইস্যুকৃত ও নবায়নকৃত সব সাময়িক কার্ড ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য আর নবায়ন করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি।

সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িক কার্ডধারী অনেক ব্যবসায়ী কার্ডের শর্ত লঙ্ঘন করে সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া কার্ড ইস্যুর সময় নির্ধারিত শর্তাবলি যথাযথভাবে প্রতিপালন না করায় ইস্যুকৃত সব সাময়িক কার্ড বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে।

এ সিদ্ধান্তের পেছনে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা এবং পরিবেশ অধিদপ্তরের সুপারিশ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার সমুদ্র সৈকতের কোনো পয়েন্টে নতুন করে সাময়িক কার্ড ইস্যু করা হবে না। পাশাপাশি বর্তমানে কার্যকর থাকা সাময়িক কার্ডগুলোও আগামী অর্থবছরে নবায়নের সুযোগ পাবেন না কার্ডধারীরা।

সংশ্লিষ্টদের মতে, সৈকতের বালিয়াড়ি রক্ষা, অবৈধ স্থাপনা নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সৈকত এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা সাময়িক কার্ডভিত্তিক ব্যবসা পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

সৈকতে নতুন কার্ড বন্ধ, নবায়ন নিয়েও কঠোর সিদ্ধান্ত জেলা প্রশাসনের

আপডেট সময় : ০৬:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬