ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা? সড়ক দুর্ঘটনায় সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যথিং এবং সাবেক এমপি এথিন রাখাইন আহত পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বন্যাকবলিত এলাকায় পরীক্ষা নেওয়ায় বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, পুনর্বাসনের আশ্বাস জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত, আশাবাদী রোহিঙ্গারা বৃহত্তর গর্জনিয়ায় বানভাসীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ত্রাণ বিতরণ করলেন ডিসি ও ইউএনও

২০ হাজার টাকায় আড়াই মাসের শিশু কেনার চেষ্টা, পুলিশ হেফাজতে পর্যটক দম্পতি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে এসে সমুদ্রসৈকত এলাকা থেকে আড়াই মাস বয়সী এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে চট্টগ্রামের এক দম্পতিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার সৌরভ হাসান ও লাইলা বেগম লতা। তারা কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। সঙ্গে ছিল তাদের ৬ বছরের এক কন্যাশিশুও।

জানা গেছে, শুক্রবার (২৯ মে) দুপুরে তারা একটি আবাসিক হোটেলে রুম বুকিং নেন। পরে সমুদ্রসৈকত এলাকায় ঘুরতে গিয়ে বিচের হকার জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে পরিচয় হয়।

ফাতেমা বেগম অভিযোগ করেন, তার আড়াই মাস বয়সী সন্তান কান্না করছিল। এসময় লাইলা বেগম শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে মাসিক ৫ হাজার টাকা খরচ দেওয়ার প্রস্তাব দিয়ে শিশুটিকে নিতে চান। এতে রাজি না হলে পরে শিশুটিকে কৌশলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

ফাতেমা আরও জানান, পানি খেতে যাওয়ার সুযোগে শিশুটিকে কোলে নিয়ে ওই দম্পতি দ্রুত সরে পড়েন। পরে শিশুকে নিয়ে তারা হোটেলে ফিরে রুম চেকআউট করতে চাইলে সন্দেহ হয় হোটেল ম্যানেজারের।

হোটেল ম্যানেজার জানতে চান, একদিন থাকার কথা বলে কেন তারা হঠাৎ চলে যাচ্ছেন এবং শিশুটি কার। এসময় দম্পতি শিশুটিকে তাদের বোনের সন্তান বলে দাবি করলে সন্দেহ আরও বাড়ে।

পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক সাইমন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সদর মডেল থানায় হস্তান্তর করেন।

থানায় নিয়ে আসার পর ওই দম্পতি ২০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে নেওয়ার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরে তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকাও দেন।

সদর মডেল থানার ওসি তদন্ত হিমেল রায় জানান, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান

২০ হাজার টাকায় আড়াই মাসের শিশু কেনার চেষ্টা, পুলিশ হেফাজতে পর্যটক দম্পতি

আপডেট সময় : ০৩:২৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬