ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিল্পী ইয়াসির আরাফাত-এর দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী শুরু ৩০ মে

কক্সবাজারে শুরু হতে যাচ্ছে চিত্রশিল্পী ইয়াসির আরাফাত-এর দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী। “বাক্কালির ফুল ও অন্যান্য” শীর্ষক এ প্রদর্শনী আগামী ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত টানা তিন দিন অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।

আয়োজক সূত্রে জানা গেছে, কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি চিত্রকর্ম স্থান পাবে। বিশেষভাবে স্থান পেয়েছে বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় দেখা নানা প্রজাতির বুনো ও ঘাসফুল নিয়ে আঁকা চিত্রমালা।

প্রদর্শনী সম্পর্কে শিল্পী ইয়াসির আরাফাত জানান, করোনাকালে তিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বাকখালীর পাড় ধরে হাঁটতে বের হতেন। সে সময় নদীর তীরজুড়ে ফুটে থাকা অসংখ্য ছোট-বড় ফুলের সঙ্গে তার পরিচয় ঘটে। এসব ফুলের অনেকগুলোর নাম তিনি নিজেও জানেন না। কানাই বাঁশি, ত্রিধারা ও নাম না জানা নানা বুনো ফুলের সৌন্দর্য তাকে মুগ্ধ করে। সেই অনুপ্রেরণা থেকেই তিনি ফুলগুলোকে ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করেছেন।

তিনি আরও জানান, প্রদর্শনীতে ৪ ফুট বাই ৬ ফুট ক্যানভাসে এক্রেলিক মাধ্যমে আঁকা তার বড় আকারের চিত্রকর্ম “ড্যারা-ফইজ্জা-২”-ও প্রদর্শিত হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল শিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী “কক্সবাজার ডায়েরি” শুরু হয়েছিল। প্রাথমিকভাবে একদিনের জন্য আয়োজন করা হলেও দর্শনার্থীদের ব্যাপক সাড়ার কারণে প্রদর্শনীর সময়সীমা বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়।

আয়োজক জানান, শিল্পপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে এবং সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

শিল্পী ইয়াসির আরাফাত-এর দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী শুরু ৩০ মে

আপডেট সময় : ০৯:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬