ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৪১ জন পেলেন ৪ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক

কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুঃস্থ অসুস্থ, অসহায় রোগী ও দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুই ক্যাটাগরির ৪১ জনের মাঝে ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তর দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের জন্যে কাজ করে যাচ্ছে। এ ধরনের সহযোগিতা অসহায় পরিবারগুলোর চিকিৎসা ও শিক্ষার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আওয়াল এবং প্রফেশন অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পরে ব্যক্তি পর্যায়ে অসহায় রোগীদের মাঝে ২১ জনকে ১০ হাজার করে , ৪ জনকে ২০ হাজার করে মোট ২৫ জনকে ২ লক্ষ ৯০ হাজার টাকা চেক বিতরণ করা হয়।

এছাড়া প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৬ জনকে ১০ হাজার করে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

৪১ জন পেলেন ৪ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক

আপডেট সময় : ০৯:৪০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬