ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৫ হাজার- আরসিপি উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র ফের পাহাড়ধস : দরিয়ানগরে নারীর মৃত্যু সোনাদিয়ায় পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু রেললাইনে পানি, ঢাকা-কক্সবাজার রোডে ট্রেন চলাচল বন্ধ রাতে মিশরের ঐতিহাসিক ম্যাচে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ইয়াবা দিয়ে উখিয়ায় সংগীতশিল্পী ও তার স্ত্রীকে ফাঁসানোর অভিযোগ মৃত্যুর বর্ষণ: কক্সবাজার-নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে নিহত ১১ বৃষ্টি বাধ সাধেনি: শেষ হলো এইচএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষা, নকলের দায়ে বহিস্কৃত ২ টানা বৃষ্টিতে লামার নিম্নাঞ্চল প্লাবিত : প্রশাসনের সতর্কতা জারি লোহাগাড়ায় টানা বৃষ্টি :পানিবন্দী অসংখ্য মানুষ সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ

চকরিয়ায় পৃথক ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পৃথক তিনটি ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ নামে এক ব্যক্তি নিহত হন। তিনি কোনাখালী ইউনিয়নের কুমিরখালী এলাকার বাদশার ছেলে।

দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়ায় শুঁটকি মাছ বিক্রির সময় হিট স্ট্রোকে আনোয়ার হোসাইন নামে আরও একজনের মৃত্যু হয়।

অন্যদিকে বিকালে মহাসড়কের খুটাখালী-মেদাকচ্ছপিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল হোসাইন প্রকাশ মনু (২৮) নিহত হন। তিনি কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসাইন জানান, পৃথক ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

এদিকে একদিনে তিনটি পৃথক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের সৃষ্টি হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৫ হাজার- আরসিপি

চকরিয়ায় পৃথক ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু

আপডেট সময় : ১১:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬