ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১

ক্যাম্পে নিয়ন্ত্রণ হারানো পিকআপের চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু, আহত ৭

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী পিকআপের চাপায় ওমর ফয়সাল (১০) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৬ থেকে ৭ জন রোহিঙ্গা আহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয় রোহিঙ্গারা পিকআপটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

রোববার (১৮ মে) বিকেল ৫টার দিকে উখিয়ার মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৩ এর মোচরা বাজার সংলগ্ন এফ/৭২ ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল জানিয়েছেন, একটি মালবাহী পিকআপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় রোহিঙ্গা শিশু ওমর ফয়সালকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আরটিএম হাসপাতাল এবং পরে আইআরসি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওমর ফয়সাল ক্যাম্প-০৩ এর ই/৫৭ ব্লকের বাসিন্দা। তার পিতা আব্দুল হামিদ। শিশুটির এফসিএন নম্বর ১৮৬৮৮৩।

আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে রয়েছেন— সাইফুল আলম (১৬), নুরুল ইসলাম (২৬), আব্দুর রহমান (৪০), মোহাম্মদ ইলিয়াস (৪৭), আবদুল্লাহ (৫৪), করিম উল্লাহ (৩৫) ও মোহাম্মদ খলিল (৫৮)।

মৃত্যুঞ্জয় দে সজল নিশ্চিত করেছেন, এ দুর্ঘটনার ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্তে কাজ করছে পুলিশ।

এদিকে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বেপরোয়া যান চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ আলমের অভিযোগ, সংকীর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

ট্যাগ :

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী

ক্যাম্পে নিয়ন্ত্রণ হারানো পিকআপের চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু, আহত ৭

আপডেট সময় : ০৯:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬