ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি কাজলের ডিও লেটার: রামুর ফতেখাঁরকুলকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, স্থানীয় সরকার বিভাগের চিঠি চন্দ্রিমায় আবু বক্কর মার্কেট দখলচেষ্টার মামলায় নুরুল ইসলাম ও আরাফাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সপ্তম শ্রেণির ছাত্র অপহরণ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজারে কৃষক দলের ত্রাণ বিতরণ সম্পন্ন, উপকৃত ২২০ পরিবার কক্সবাজারে জগন্নাথদেবের রথযাত্রায় হাজারো ভক্তের অংশগ্রহণ ঝিলংজা ইউনিয়নে পাহাড় ধসে নিহত পরিবারে পাশে সরওয়ার সাইদ মিয়ানমারের উপকূলে দুই নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ ২ দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার আসছেন শুক্রবার বিশ্ব সাপ দিবস আজ লোহাগাড়ায় আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিদর্শন করবেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা কক্সবাজারে জুলাই শহিদ দিবস পালিত জননেতা নুরুল আবছারের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন : আইসিইউতে স্থানান্তর বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের ট্যাকটিক্যাল লড়াই আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন: স্বরাষ্ট্রমন্ত্রী আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম

কক্সবাজার ফিল্ম সোসাইটির যাত্রা: নিজস্ব প্রোডাকশনে স্থানীয় সিনেমা নির্মাণ ও সিনেমা হল ফিরিয়ে আনার উদ্যোগ

প্রায় চার বছরের নিরলস পরিকল্পনা, আলোচনা ও প্রস্তুতির পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো কক্সবাজার ফিল্ম সোসাইটি। ২০২২ সাল থেকে স্থানীয় সিনেমা নির্মাণের পরিবেশ তৈরি এবং কক্সবাজারকে সিনেমার মানচিত্রে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাওয়া এই সোসাইটি এখন পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।

সোসাইটির উদ্যোগে গঠিত প্রডাকশন হাউজ ইতিমধ্যে স্থানীয় সরঞ্জাম ও সম্পদ ব্যবহার করে একাধিক কন্টেন্ট এবং একটি এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্ম নির্মাণ করেছে। এর মাধ্যমে কক্সবাজারে টানা শ্যুটিংয়ের লজিস্টিক্যাল চ্যালেঞ্জ, প্রয়োজনীয় সাপোর্ট এবং স্থানীয় সম্ভাবনা যাচাই করা হয়েছে।

সোসাইটির অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল স্থানীয় শ্যুটিং টিম গড়ে তোলা। এ লক্ষ্যে খুব শিগগিরই কক্সবাজারে সিনেমা নির্মাণের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে ধারাবাহিক ওয়ার্কশপ শুরু করতে যাচ্ছে সংগঠনটি।

কক্সবাজারে প্রায় ২০ বছর ধরে কোনো সচল সিনেমা হল না থাকায় দর্শকদের মাঝে সিনেমা দেখার সংস্কৃতি হারিয়ে যাচ্ছিল। এই বাস্তবতা মোকাবিলায় সোসাইটি শীঘ্রই একটি স্পেস নিয়ে নিয়মিত সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করতে যাচ্ছে।
কক্সবাজার ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বলেন,
“আমরা শুধু সিনেমা দেখাতে চাই না, আমরা কক্সবাজার থেকে একটি পূর্ণাঙ্গ সিনেমাটিক ইকোসিস্টেম গড়ে তুলতে চাই। গবেষণা, প্রকাশনা, ওয়ার্কশপ এবং নিয়মিত সিনেমা নির্মাণের মাধ্যমে আমরা স্থানীয় সৃজনশীল মানুষদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দিতে চাই, যেখানে সবাই একে অপরের উন্নয়নে সহযোগিতা করতে পারবে।”

সোসাইটি আগামী দিনগুলোতে কক্সবাজারের সিনেমা খাতের সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে গবেষণাপত্র প্রকাশ, পুঁজি সংগ্রহের নতুন খাত তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে কক্সবাজারকে সিনেমার মাধ্যমে প্রতিনিধিত্ব করার কাজে মনোযোগ দিবে।

কক্সবাজার ফিল্ম সোসাইটি সকল সিনেমাপ্রেমী, সৃজনশীল ব্যক্তি, শিক্ষার্থী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করছে।

নির্বাহী পরিষদ:
সভাপতি রহমান মুফিজ, সহ-সভাপতি ১ রাজিবুল হোসাইন,সহ-সভাপতি ২ নাসিফ ফারুক আমিন (গবেষণা),
সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, সহ-সাধারণ সম্পাদক জাহিন ফারুক আমিন,অর্থ সম্পাদক এনামুল হুদা,সাংগঠনিক সম্পাদক আহমদ ইবনে আরিফ, ব্র‍্যান্ডিং রাফায়েত নেওয়াজ, দফতর ও যোগাযোগ সম্পাদক ফরহাদ জামান জনি,প্রেস ও প্রকাশনা আদিপ্ত হাসিন রহমান সৌরভ, সদস্য
পংকজ চৌধুরী রনি, ভগবান রুদ্র, জুয়েল দেব, আহমেদ আবির সুলতান জাসিব, আহমেদ রেজাউল মোস্তফা, রিফাত মল্লিক, চৌধুরী রাফসান ইসলাম, শাহনেওয়াজ অপু, খালেদ মাহমুদ নিশান, হিল্লোল দে, জয়া বড়ুয়া, আহমেদ জামান ইমরান, আবদু রশিদ মানিক, অর্তন বড়ুয়া, অনিন্দ্য পাল জিৎ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এমপি কাজলের ডিও লেটার: রামুর ফতেখাঁরকুলকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, স্থানীয় সরকার বিভাগের চিঠি

কক্সবাজার ফিল্ম সোসাইটির যাত্রা: নিজস্ব প্রোডাকশনে স্থানীয় সিনেমা নির্মাণ ও সিনেমা হল ফিরিয়ে আনার উদ্যোগ

আপডেট সময় : ১০:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬