ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

অসঙ্গতি ও দুর্নীতির নিউজ অবশ্যই করবেন কিন্তু তা যাচাই করে করবেন- জেলা প্রশাসক

কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও আধুনিক সাংবাদিকতায় পারদর্শী করে তুলতে আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে শহরের অরুণোদয় স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য। মাল্টিমিডিয়া জার্নালিজম বর্তমান সময়ের দাবি। এই প্রশিক্ষললব্ধ জ্ঞান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সাংবাদিকদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।”।”

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত সাংবাদিক ছিলেন ইকরাম চৌধুরী টিপু, মাহবুবুর রহমান,
শামসুল হক শারেক, সৈয়দ আলমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, প্রথাগত সাংবাদিকতার বাইরে এখন মোবাইল জার্নালিজম (MoJo) এবং ডিজিটাল স্টোরিটেলিংয়ের মাধ্যমে দ্রুত মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। পিআইবি’র এই উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের আন্তর্জাতিক মানের সাংবাদিকতায় উদ্বুদ্ধ করবে।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহযোগিতায় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে গত ১০ মে থেকে শুরু হওয়া এই কর্মশালায় কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নবীন সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী সেশনে সাংবাদিকরা হাতে-কলমে শিখেছেন, মোবাইল জার্নালিজম (MoJo): স্মার্টফোনের মাধ্যমে পেশাদার সংবাদ তৈরি। । ভিডিও এডিটিং: আধুনিক অ্যাপ ব্যবহার করে দ্রুত ফুটেজ তৈরি। ডিজিটাল স্টোরিটেলিং: তথ্যের ভিজ্যুয়াল উপস্থাপনা। অনলাইন নিরাপত্তা: ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত ও পেশাদার সুরক্ষা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেন প্রধান অতিথি, সভাপ্রধান ও পিআইবি’র প্রতিনিধিরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

অসঙ্গতি ও দুর্নীতির নিউজ অবশ্যই করবেন কিন্তু তা যাচাই করে করবেন- জেলা প্রশাসক

আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬