ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি স্বপ্না-নিরাপত্তা জোরদার, যানজট ও জলাবদ্ধতা নিরসন করতে হবে

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা।

রবিবার সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শহরের ঝুকিপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানজট ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

এছাড়া বিচারপ্রার্থী শিশুভিকটিমদের জন্য কক্সবাজারে একটি আবাসান ব্যবস্থার সুযোগ রাখার উপরও জোর দেন তিনি।

সংসদ সদস্য বলেন, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, তারা সব সময় শান্তি আশা করে। তাই জনস্বার্থে এসব কাজে নিজেও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার সামীম কবির,কউক সচিব সানজিদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো শাহিদুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) দেবদূত মজুমদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,‘জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও বিশেষভাবে সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার আছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সচেতনতাও জরুরি।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অপহরণরোধে ব্যবস্থা, জনদুর্ভোগ লাঘবে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার,পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,ডাম্পিং স্টেশন নির্মাণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি স্বপ্না-নিরাপত্তা জোরদার, যানজট ও জলাবদ্ধতা নিরসন করতে হবে

আপডেট সময় : ০৭:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬