ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

কক্সবাজারে শুরু হলো ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ

কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ’ শুরু হয়েছে।

শনিবার সকালে শহরের অরুণোদয় স্কুল মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতায় মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। সাংবাদিকদের সময়োপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনটিভিররজেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক ইনকিলাব ব্যুরো প্রধান শামসুল হক শারেক এবং বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোরশেদুর রহমান খোকন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালা ১০ মে থেকে ১২ মে পর্যন্ত চলবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মোবাইল জার্নালিজম (MoJo), ভিডিও এডিটিং, ডিজিটাল স্টোরিটেলিং ও অনলাইন নিরাপত্তাসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, কক্সবাজারের স্থানীয় সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সংবাদ পরিবেশনকে আরও আধুনিক ও কার্যকর করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

তিন দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিচ্ছেন। আগামী ১২ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

কক্সবাজারে শুরু হলো ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ

আপডেট সময় : ০১:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬