ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন

বিশ্বকবি -এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কক্সবাজার শাখার উদ্যোগে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরুর মানবতাবাদ, সৌন্দর্যবোধ ও শান্তির দর্শনকে ধারণ করে শুক্রবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, নৃত্য ও কবিতার সমন্বয়ে রবীন্দ্রচেতনার বহুমাত্রিক প্রকাশ ঘটে। বিভিন্ন বয়সী শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, নৃত্যনাট্য ও আবৃত্তি, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শুরুতেই কবিগুরুর প্রতিকৃতির সামনে মঙ্গলপ্রদীপ প্রজ্জালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

আয়োজকরা জানান, বর্তমান বিভক্ত ও অস্থির সময়েও রবীন্দ্রনাথের মানবিক চেতনা, সাম্যের বোধ এবং সৌন্দর্যচর্চা সমাজকে নতুন করে অনুপ্রাণিত করে। তাঁর সাহিত্য ও সংগীত মানুষের অন্তরে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে আজও সমান প্রাসঙ্গিক।

অনুষ্ঠানে কক্সবাজারের সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত অংশগ্রহণ ও আন্তরিক পরিবেশনায় পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কক্সবাজার শাখার নেতৃবৃন্দ বলেন, রবীন্দ্রচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন

আপডেট সময় : ১১:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬