ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুরুশকুলে “খেলাঘরের ” ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন — টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ মামলার আসামি ও সাজাপ্রাপ্ত হামিদ হোসেন গ্রেফতার উখিয়ায় র‌্যাবের অভিযান, পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার উখিয়ায় র‌্যাবের ঝটিকা অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার মুবিনুল হক হত্যা মামলার আসামি জাহাঙ্গীর গ্রেফতার যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাইগ্রেশন রিভিও ফোরামে গেলেন কক্সবাজারে পারভেজ সিদ্দিকী এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী নিখোঁজের ৫ দিন পর পাহাড়ের ঢালুতে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ সালাহউদ্দিন আহমদের প্রতিশ্রুতির বাস্তবায়ন: জেলার নতুন উপজেলা “মাতামুহুরি” সংবাদ প্রকাশের জের, সাংবাদিককে বিট কর্মকর্তার মামলার হুমকি রোহিঙ্গা ক্যাম্পে দুই হত্যাকান্ডের ঘটনায় আটক ১১ প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

খুরুশকুলে “খেলাঘরের ” ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন —

“লাল সবুজের বাংলাদেশে—

শিশুর জীবন উঠুক হেসে ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুরুসকুল আনন্দময় খেলাঘর আসরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে খেলাঘরের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষে শুক্রবার বিকেল ৩ টা থেকে দক্ষিণ খুরুস্কুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে নানান কর্মসূচী পালন করা হয়।

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ আনন্দময় খেলাঘর আসরের বর্ণাঢ্য আয়োজনে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি,তবলা প্রতিযোগিতা, শিশুদের নিয়ে আড্ডা, প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময়, কথামালা, শিশু কিশোরদের খেলাঘরের জন্মদিনের কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আনন্দময় খেলাঘর আসরের সভাপতি ও জেলা খেলাঘর আসরের সম্পাদক মণ্ডলীর সদস্য ধ্রুব সেন দে এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহীদ এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় ও কথামালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন।

শিশুদের অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক শারীরিক ও মানসিক বিকাশে ১৯৫২ সালের ২ মে থেকে খেলাঘর নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

শিল্প সাহিত্য চর্চায় মাধ্যমে শিশুদের মাঝে শৃঙ্খলা, বন্ধুত্ব ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলাই খেলাঘরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে অংশ নিয়ে শিশুরা উচ্ছ্বাসে মেতে ওঠে, আর অভিভাবকরাও অংশ নেন আনন্দঘন এই আয়োজনে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
আনন্দময় খেলাঘর আসরের সহ সাধারণ সম্পাদক নুরুল আলম,পরিধন কান্তি দে, সাংগঠনিক সম্পাদক জয়বর্ধন দে,সাহিত্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সন্তোষ দে সংগীত শিক্ষিকা নেভী বড়ুয়া, তবলা শিক্ষক অমিত ধর ও শান্তনুসহ অন্যান্যরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

খুরুশকুলে “খেলাঘরের ” ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন —

খুরুশকুলে “খেলাঘরের ” ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন —

আপডেট সময় : ০৮:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬