ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াবা পাচারের সময় পুলিশের ধাওয়া খেয়ে ঈদগাঁওয়ের যুবকের মৃত্যু, আহত ১ কুতুবদিয়ায় জামায়াত আমীর আনোয়ারী – ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে” চট্টগ্রামে শিশু আয়াত হত্যার রায় : ১ মাসের মধ্যে ফাঁসি কার্যকর চায় পরিবার আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী বহিষ্কার জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদন্ড সংসদে বাংলা-ইংরেজি মিলিয়ে ভুল ইংরেজিতে নারী এমপির বক্তব্য আলোচিত সেই শিশুধর্ষণ মামলার রায় আজ পেকুয়ায় আগুনে পুড়ে ছাই লবণ শ্রমিকের বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকার কম্বোডিয়ায় সাইবার প্রতারণার জাল: চার দিনে ফিরলেন ২২১ বাংলাদেশি হ্যাটট্রিক-রেকর্ড- ইতিহাস; আবেগে ভেজা চোখ- স্বপ্নের মত শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ও সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড এখন মেসির

অপহরণ মামলায় আওয়ামী লীগ নেতার পুত্র তুহিন কারাগারে

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিমের ছেলে ইত্তেহাদুল বিন রাজ্জাক প্রকাশ তুহিনকে অপহরণ মামলায় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর আদালতে তুহিনের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দু রহিম জানান, মামলার বাদী মাহবুবুর রহমানকে অপহরণের পর হত্যা চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি তুহিন জামিনের আবেদন করেন। তবে তার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের যথেষ্ট প্রমাণ থাকায় আদালত জামিন আবেদন খারিজ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১টার দিকে কক্সবাজার সদর থানার উত্তর রুমালিয়ারছড়া এলাকার গ্রীন টাওয়ারের সামনে থেকে তুহিনের নেতৃত্বে একদল লোক মাহবুবুর রহমানকে জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন ও মারধর করা হয়।

পরবর্তীতে পরিবারের সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপে অপহৃত মাহবুবুর রহমানকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অপহরণ মামলায় আওয়ামী লীগ নেতার পুত্র তুহিন কারাগারে

আপডেট সময় : ০৮:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬