ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার ফিশারী ঘাটে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ফিশ ল্যান্ডিং স্টেশন : মৎস্য খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন কক্সবাজারে বিদেশি নারী পর্যটককে ধ/র্ষ/ণ চেষ্টা : তিনজনকে ১০ বছরের কারাদণ্ড পেকুয়ায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু কক্সবাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ​কক্সবাজারের ২০ এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে ১ লাখেরও বেশি মানুষ কুতুবদিয়ায় লেমশীখালী-কৈয়ারবিল সংযোগ সেতু ধসে পড়েছে বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস আজ ভারীবর্ষণে পাহাড়ধস – একরাতেই রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৮,শহরে ১ জনের মৃত্যু গেলো ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টি : বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি পৌরসভার ৪নং ওয়ার্ড(পশ্চিম) শাখা যুবদলের সভাপতি মিজান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ‎ ওয়াটার সেইফটি এন্ড ড্রাউনিং প্রিভেনশন: জেসিআই কক্সবাজারের ‘বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভ’র উদ্বোধন

সুবর্নচর উপজেলা সমিতি চট্টগ্রামের নতুন কমিটি: নয়ন সভাপতি, সোহরাব সম্পাদক

চট্টগ্রামে বসবাসরত নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দাদের সংগঠন “সুবর্ণচর উপজেলা সমিতি, চট্টগ্রাম”-এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

সমিতির নির্বাচন কমিশনের ঘোষণায় জানা যায়,২০২৬-২০২৯ মেয়াদের জন্য মোট ২৩টি পদের মধ্যে ১৪টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং বাকি ৯টি পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে মোঃ অহিদের রহমান নয়ন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সোহরাব হোসেন সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও সদস্যরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল ঘোষণা করেন এবং নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানান।

প্রতিষ্ঠাকালীন সভাপতি এএসপি এজেডএম ওমর ফারুক নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভেদাভেদ ভুলে একসঙ্গে সকলকে নিয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম ও কক্সবাজারে বসবাসরত সুবর্ণচর, নোয়াখালীর সকল সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবগঠিত এই কমিটির মাধ্যমে প্রবাসী সুবর্ণচরবাসীদের মধ্যে ঐক্য, উন্নয়ন ও সামাজিক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার ফিশারী ঘাটে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ফিশ ল্যান্ডিং স্টেশন : মৎস্য খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন

সুবর্নচর উপজেলা সমিতি চট্টগ্রামের নতুন কমিটি: নয়ন সভাপতি, সোহরাব সম্পাদক

আপডেট সময় : ১০:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬