ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াবা পাচারের সময় পুলিশের ধাওয়া খেয়ে ঈদগাঁওয়ের যুবকের মৃত্যু, আহত ১ কুতুবদিয়ায় জামায়াত আমীর আনোয়ারী – ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে” চট্টগ্রামে শিশু আয়াত হত্যার রায় : ১ মাসের মধ্যে ফাঁসি কার্যকর চায় পরিবার আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী বহিষ্কার জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদন্ড সংসদে বাংলা-ইংরেজি মিলিয়ে ভুল ইংরেজিতে নারী এমপির বক্তব্য আলোচিত সেই শিশুধর্ষণ মামলার রায় আজ পেকুয়ায় আগুনে পুড়ে ছাই লবণ শ্রমিকের বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকার কম্বোডিয়ায় সাইবার প্রতারণার জাল: চার দিনে ফিরলেন ২২১ বাংলাদেশি হ্যাটট্রিক-রেকর্ড- ইতিহাস; আবেগে ভেজা চোখ- স্বপ্নের মত শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ভ্যানেটি ব্যাগে ১ হাজার ইয়াবা, নারী আটক

মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ভ্যানেটি ব্যাগে লুকানো ১ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর থানাধীন দরিয়ানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক নূর বেগম (৩৫) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল গঠন করে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর গ্রামের মনু খালার চায়ের দোকানের বিপরীত পাশে প্যারাসেইলিং গেইট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা মেট্রো-খ-১২-৮৭৩৫ নম্বরের একটি প্রাইভেটকার সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের বাম পাশে যাত্রী হিসেবে বসা কালো বোরকা পরিহিত নূর বেগমকে সন্দেহ হলে তাঁকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। পরে তাঁর হাতে থাকা গোলাপি রঙের একটি ভ্যানেটি ব্যাগের ভেতর থেকে ইয়াবার চালান উদ্ধার করা হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, ব্যাগের ভেতরে থাকা একটি কালো পলিথিন প্যাকেটের মধ্যে পাঁচটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিল।

ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বলেছের, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, এসব ইয়াবা পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি নিশ্চিত করেন, এ ঘটনায় নূর বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

উপপরিচালক সোমেন মন্ডল অবগত করেন, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। মাদক পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

ভ্যানেটি ব্যাগে ১ হাজার ইয়াবা, নারী আটক

আপডেট সময় : ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬