ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ!

সিটের নিচে ৩৪ হাজার ইয়াবা, পাচারকারী ও চালক আটক

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সিটের নিচে লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছে সংস্থাটি।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী বাজার বাস স্টেশন এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘আইকনিক এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসটির এফ-১ সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসটির চালকসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হোসেনপুর এলাকার আবুল কালাম আজাদ (৫৮) এবং কক্সবাজারের উখিয়ার শিকদার বিল এলাকার রবিউল হোসেন (২৬)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসের আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবার বড় বড় চালান পাচার করে আসছিলেন। এ চক্রটি একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট হিসেবে কাজ করছে বলেও জানা গেছে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিটের নিচে ৩৪ হাজার ইয়াবা, পাচারকারী ও চালক আটক

আপডেট সময় : ০৫:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬