ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাঁওয়ে ৩ কিলোমিটার ‘জিয়া খাল’ খনন কার্যক্রমের উদ্বোধন স্টল বসানো নিয়ে ছাত্রদল-শিবিরের উত্তেজনা তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সতর্ক করল পুলিশ সদর দপ্তর তীব্র গরমে আরাম পেতে যা করতে পারেন জলবায়ু পরিবর্তনে বাড়ছে ঝুঁকি ১ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম  মুক্তিপণে ফিরলো অপহৃত রোহিঙ্গা যুবক উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক পশ্চিম লারপাড়া ছাত্র ও যুব ফোরামের সভা, অফিস উদ্বোধন চুক্তির দাম না পেয়ে বিপাকে ১২ হাজার কৃষক:চকরিয়ায় তামাকচাষিদের বিক্ষোভ উখিয়া থানার ‘মালখানা’ যেন টাকার খনি, কারবারিদের হাতেই যায় জব্দকৃত ইয়াবা ! ‘দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে’- জামায়াতের জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূলহোতা সাজ্জাদ র‍্যাবের জালে
কক্সবাজার সরকারি কলেজে

স্টল বসানো নিয়ে ছাত্রদল-শিবিরের উত্তেজনা

কক্সবাজার সরকারি কলেজে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

কলেজ সূত্র জানায়, সকাল সাড়ে ৯টায় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। একই দিন বেলা ১১টা থেকে অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ প্রেক্ষাপটে কলেজ প্রশাসন আগে থেকেই ক্যাম্পাসে কোনো ধরনের স্টল বসানো নিষিদ্ধ করে নির্দেশনা দেয়।

অভিযোগ রয়েছে, প্রশাসনের ওই নির্দেশনা অমান্য করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে তিনটি স্টল স্থাপন করেন। এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি রিদুয়ানুল হক স্টল বসাতে বাধা দিলে ছাত্রশিবিরের সভাপতি মোরশেদসহ নেতাকর্মীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ কথা-কাটাকাটি একপর্যায়ে হাতাহাতিতে পরিণত হয়। তবে কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের নিভৃত করে। উভয় পক্ষের মধ্যে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কলেজের অধ্যক্ষ আবুল হাসনাত মোঃ মফিজুল হক জানিয়েছেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য করার বিষয়টি খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভর্তি পরীক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে শেষ হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সরকারি কলেজে

স্টল বসানো নিয়ে ছাত্রদল-শিবিরের উত্তেজনা

আপডেট সময় : ০২:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬