ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশখালী দলে খেলছে না জাতীয় ও পরিচিত কোনো স্টার প্লেয়ার: অফিশিয়ালদের বিরুদ্ধে সমালোচনা পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত

কক্সবাজার শহরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ৬৮০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা আব্দুল করিম (৫০)। তিনি ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে।

ডিএনসি কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া গ্রামের ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের প্রবেশমুখে রাসেল স্টোর নামের একটি দোকানের সামনে অবস্থান নেয় সংস্থাটির একটি দল। সেখানে সন্দেহভাজন হিসেবে আব্দুল করিমকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা

কক্সবাজার শহরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৮:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬