ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফিরলে শেখ হাসিনার কী হতে পারে? আইন, বিচার ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ কেন আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান বেশি উন্নত: ভারতীয় কৃষিমন্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে নামবে আর্জেন্টিনা, কেন এই জার্সি নিয়ে এত আলোচনা? দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে  দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল!

টেকনাফে র‍্যাবের অভিযান: ৪ ভিক্টিম উদ্ধার, ২ মানবপাচারকারী গ্রেপ্তার

টেকনাফে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত চার রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পাচারকারীকে গ্রেপ্তার এবং পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে।

​শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত পাচারকারীরা হলো—টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মৃত হাবিব উল্লাহর ছেলে নেয়ামত উল্লাহ (২৯) এবং একই এলাকার মৃত নবী হোসেনের ছেলে শাহ আলম (৩৭)।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একদল পাচারকারী উখিয়ার বালুখালী ক্যাম্পসহ বিভিন্ন স্থান থেকে কয়েকজন রোহিঙ্গাকে অপহরণ করে সিএনজি যোগে মেরিন ড্রাইভ হয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমির আহম্মদের মুদি দোকানের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে র‍্যাব। এ সময় সন্দেহভাজন একটি অটোরিক্সা থামানো হলে পালানোর চেষ্টাকালে দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​উদ্ধারকৃত ভিক্টিমরা জানান, পাচারকারীরা তাদের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে পরিবারের কাছ থেকে মাথাপিছু এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করছিল। মুক্তিপণ না দিলে তাদের জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের হুমকি দিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়।

​র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ভিক্টিম ও গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলে শেখ হাসিনার কী হতে পারে? আইন, বিচার ও রাজনৈতিক বাস্তবতা

টেকনাফে র‍্যাবের অভিযান: ৪ ভিক্টিম উদ্ধার, ২ মানবপাচারকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬